শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন ও বালুমহাল ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবান প্রেসক্লাব চত্বরে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে ‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। খাল থেকে বালু উত্তোলন করা হলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী কৃষিজমি ভাঙনের মুখে পড়তে পারে। এতে কৃষি, পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি উসিংহানু তালুকদার বলেন, এলাকাবাসীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলক খাল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খালের পাশের কৃষিজমি ও খামারের ওপর নির্ভর করে এলাকার শত শত মানুষ জীবিকা নির্বাহ করেন। এখান থেকে বালু উত্তোলন করা হলে কৃষিজমি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বালুমহাল ইজারাসহ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তিনি।
স্থানীয়রা জানান, গত ২১ জুন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিলক খাল থেকে বালু উত্তোলনের জন্য বালুমহাল ইজারা দেওয়ার লক্ষ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। মানববন্ধন শেষে শিলক খাল থেকে বালু উত্তোলন ও বালুমহাল ইজারা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। মানববন্ধনে আরও বক্তব্য দেন শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উমংহ্লা উথিসিং মারমা ও উখ্যাই মার্মা।
আরমান / আরমান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত