বৈশ্বিক ই-কমার্সে দেশের তরুণদের নতুন সম্ভাবনা
বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডাটা অ্যানালিটিক্স, ক্লাউড প্রযুক্তি ও অটোমেশনের সমন্বয়ে গড়ে উঠছে নতুন প্রজন্মের ডিজিটাল অর্থনীতি। এই পরিবর্তনের প্রেক্ষাপটে বৈশ্বিক ই-কমার্স ও ডিজিটাল ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ এমডি মোজাম্মেল হক।
দেশের তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ও ডিজিটাল অবকাঠামো উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করছে।
প্রযুক্তি, ডাটা সায়েন্স ও এন্টারপ্রাইজ সিস্টেমস নিয়ে দীর্ঘদিন কাজ করা এই প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, বর্তমানে Shopify, Amazon, Walmart Marketplace, eBay, TikTok Shop এবং Instagram-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারছেন।
তার ভাষায়, “অনেকে মনে করেন অনলাইন ব্যবসা শুরু করতে বড় অঙ্কের বিনিয়োগ বা ব্যয়বহুল প্রশিক্ষণ প্রয়োজন। বাস্তবে সঠিক পরিকল্পনা, ধারাবাহিক শেখা এবং বাস্তব অভিজ্ঞতাই সফলতার মূল ভিত্তি।”
প্রায় পাঁচ বছর যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতার আলোকে মোজাম্মেল হক জানান, দেশটির ডিজিটাল ব্যবসায়িক অবকাঠামো উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সহায়ক। বিভিন্ন ওয়্যারহাউস, ডিস্ট্রিবিউশন সেন্টার ও ব্যবসায়িক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাণিজ্যের কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি তরুণ উদ্যোগতাদের উদ্দেশ্য আরও বলেন, আধুনিক ই-কমার্সে শুরুতেই বিপুল পরিমাণ পণ্য মজুদ রাখার প্রয়োজন হয় না। ড্রপশিপিং, থার্ড-পার্টি ফুলফিলমেন্ট এবং গ্লোবাল সোর্সিং ব্যবস্থার মাধ্যমে তুলনামূলক কম ঝুঁকিতে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করা সম্ভব। বাংলাদেশে উৎপাদিত পণ্য বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এখন নতুন সুযোগ তৈরি হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রাইজ অটোমেশন ও গ্লোবাল ই-কমার্স সল্যুশন নিয়ে কাজ করা এই প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, ভবিষ্যতের ব্যবসা আরও বেশি নির্ভর করবে ডাটা-চালিত সিদ্ধান্ত, স্মার্ট অপারেশনস এবং স্কেলেবল ডিজিটাল অবকাঠামোর ওপর।
তবে ব্যবসা বা অভিবাসনসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আইনজীবী ও লাইসেন্সপ্রাপ্ত পেশাজীবীদের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।
এমএসএম / এমএসএম
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি