ডিএনসিসির উন্নয়ন কার্যক্রম নগরবাসীকে সাথে নিয়ে অব্যাহত রাখা হবে: প্রশাসক শফিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক না কেন, নগরবাসীকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক ভালো কাজ চলমান এবং অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত "শিশু সুরক্ষায়" ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক দৃঢ়তার সাথে জানান, ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে; কিন্তু থেমে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে তিনি অবশ্যই সফল হবেন।
তিনি বলেন, “৪১ বছরের রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি। ভালো কাজের ক্ষেত্রে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি পুনঃব্যক্ত করছি।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান। একই সাথে উপস্থিত সাংবাদিকদের প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে গণমাধ্যমে প্রচারের অনুরোধ জানান।
অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, বাড়ির ছাদ, ছাদবাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সহযোগিতা করতে হবে। 'ক্লিন ঢাকা - গ্রীন ঢাকা' সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শ্রমজীবী শিশুদের কল্যাণে ভালো কিছু করার আহ্বান জানান। এর আগে ডিএনসিসি প্রশাসক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন