ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৪৩

স্থানীয় সরকার বিভাগ-এর আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর উদ্যোগে আজ বগুড়ার মম ইন-এ “লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি)” বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর শাহে আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৬; জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন; জনাব এম আর ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি করপোরেশন; জনাব মোঃ গোলাম আজম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এইচআরডি, কিউসি ও এনভায়রনমেন্ট ইউনিট, এলজিইডি সদর দপ্তর; এবং জনাব মলয় কুমার চক্রবর্তী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী বিভাগ, এলজিইডি। এলজিসিআরআরপি, এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক জনাব এন এস এম জিল্লুর রহমান-এর নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, এলজিইডি’র কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি-ভিত্তিক পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, জনস্বাস্থ্যজনিত জরুরি পরিস্থিতি এবং নগর সেবার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত স্থানীয় প্রস্তুতি পরিকল্পনার ওপর অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, তাপপ্রবাহ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে বাস্তবভিত্তিক, অংশগ্রহণমূলক ও কার্যকর প্রস্তুতি পরিকল্পনা অত্যন্ত জরুরি। এলপিপি নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিতকরণ, দায়িত্ব বণ্টন, অগ্রাধিকারভিত্তিক প্রস্তুতি কার্যক্রম নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় জোরদারে সহায়তা করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ঝুঁকি মূল্যায়ন, জরুরি সাড়া প্রদান ব্যবস্থা, অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পরিকল্পনা বাস্তবায়নের কার্যকারিতা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। স্থানীয় বাস্তবতা, নাগরিক চাহিদা এবং কারিগরি দৃষ্টিভঙ্গিকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে উল্লেখ করা হয়, স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা এলজিসিআরআরপি-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, নগর সেবা উন্নয়ন, জলবায়ু ও দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনা জোরদারে এলপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় প্রাপ্ত মতামতসমূহ, পরিকল্পনাটিকে আরও বাস্তবসম্মত, স্থানীয় চাহিদাভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য করতে সহায়ক হবে।
সমন্বিত উদ্যোগ, স্থানীয় অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন