বাংলাদেশের প্রথম জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের যাত্রা শুরু
দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম সমন্বিত Civil Aviation Master Plan (CAMP) প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে ২১ জুন রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “Civil Aviation Master Planning Overview” শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত এ কর্মশালা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কর্মশালাটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সমন্বিত জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
কর্মশালায় জানানো হয়, CAMP হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি জাতীয় রোডম্যাপ, যা আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে। এর আওতায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন, নিরাপত্তা ও সুরক্ষা জোরদার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে আকাশপথ সংযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিমান খাতের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দক্ষ মানবসম্পদ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং নতুন বিমানবন্দর নির্মাণসহ বিভিন্ন প্রকল্প দেশের বিমান চলাচল খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল ও কার্যকর নীতিমালা প্রণয়নও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ICAO-এর বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। তিনি বিভিন্ন দেশের এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত জাতীয় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক বলেন, যাত্রী ও কার্গো পরিবহন বৃদ্ধি, বিমানবন্দর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ দেশের বিমান চলাচল খাতের দ্রুত অগ্রগতির প্রমাণ। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় সরকারি বিভিন্ন সংস্থা, সশস্ত্র বাহিনী, দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তা, বিমান চলাচল বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে কর্মশালাটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা
অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ
রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম
২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত