যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে ২০ জুন ২০২৬ তারিখে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এর ১০৬ নম্বর রুমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. ইঞ্জি. ইমরান খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা, এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর পরিকল্পনা ও গবেষণা শাখার সম্মানিত মহাব্যবস্থাপক এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ । উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উক্ত প্রশিক্ষণের কোর্স পরিচালক জনাব মো: তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহুল জান্নাত রিপা, সহকারী অনুষদ সদস্য এবং মো: রফিকুল ইসলাম, সহকারী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, শিক্ষার্থীরা চাকরি করবে না, চাকরি দেবে—এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য আমাদের শিক্ষার্থীদের ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উদ্যোক্তা হতে ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে মানসিকতা প্রয়োজন এগুলো শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ থেকে শিখবে বলে আমি মনে করি।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আগামী ২৪ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।
যশোর, ২০ জুন ২০২৬: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এর ১০৬ নম্বর রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (iæwUb `vwqZ¡) প্রফেসর ড. ইঞ্জি. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা, এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর পরিকল্পনা ও গবেষণা শাখার সম্মানিত মহাব্যবস্থাপক এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উক্ত প্রশিক্ষণের কোর্স পরিচালক জনাব মো: তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহুল জান্নাত রিপা, সহকারী অনুষদ সদস্য এবং মো: রফিকুল ইসলাম, সহকারী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, শিক্ষার্থীরা চাকরি করবে না, চাকরি দেবে—এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য আমাদের শিক্ষার্থীদের ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উদ্যোক্তা হতে ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে মানসিকতা প্রয়োজন এগুলো শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ থেকে শিখবে বলে আমি মনে করি।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
তারা আরও উল্লেখ করেন, শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। সরকারের শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত নীতি বাস্তবায়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ২৪ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পোন্নয়নমুখী মানবসম্পদ তৈরির লক্ষ্যে এ যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন