কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান
আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের উদ্যোগে টেরাকোটা আর্ট কোর্সের প্রথম দুটি ব্যাচের প্রদর্শনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ জুন) কিডস টাইম ধানমন্ডি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শন করে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণের মধ্যেই তারা সাধারণ মাটিকে রূপ দিয়েছে নানা নান্দনিক শিল্পকর্মে।
শিশুদের এসব সৃষ্টিশীল কাজ দেখে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, শিশুদের সৃজনশীল চিন্তা বিকাশ এবং হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য।
টেরাকোটা আর্ট ওয়ার্কের মাধ্যমে শিশুরা নিজেদের কল্পনা ও ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে কোর্স সম্পন্ন করা শিশুদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
কিডস টাইমের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফটো ক্যাপশনঃ আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের উদ্যোগে টেরাকোটা আর্ট কোর্সের প্রথম দুটি ব্যাচের প্রদর্শনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন