ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৫:৩৬

বড় পরাজয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে  বাংলাদেশ দল। আজ চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যাবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ১০৯ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে মিশেল মার্শের ব্যাটং তান্ডবে ৯ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দলের পক্ষে মিচেল মার্শ ২৮ বলে ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে নাসুম,রিশাদ ও শরীফুল ১ টি করে উইকেট লাভ করেন। 

  এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান করে টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। পাঁচ ওভারে ১১ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসান ৫ ও সাইফ হাসান ১ রানে ফিরেন। তিন নম্বরে নেমে ১৩ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি পারভেজ হোসেন ইমন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ও নুরুল হাসান। ১৪ বলে ২৩ রান যোগ করে ইনিংসের সপ্তম ওভারে বিচ্ছিন্ন হন তারা। ৬ রান করে অসি স্পিনার এডাম জাম্পার বলে বোল্ড হন নুরুল।

নুরুলের বিদায়ে ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন শামীম হোসেন। ৫ বল খেলে পেসার স্পেনসার জনসনের দ্বিতীয় শিকার হন তিনি। ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন হৃদয় ও রিশাদ হোসেন। প্রতিরোধ গড়ে উইকেট থিতুও হয়েছিলেন তারা। কিন্তু ২০ বলে ২৬ রানের বেশি যোগ করতে পারেননি হৃদয়-রিশাদ। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ১৬ রান তুলে অস্ট্রেলিয়ার স্পিনার নিখিল চৌধুরি বলে আউট হন রিশাদ। আট নম্বরে নেমে নাসুম আহমেদও রানের খাতা খুলতে পারেননি।

অষ্টম উইকেটে শরিফুলকে নিয়ে ২১ রান যোগ করেন হৃদয়। ১৪ বলে ৭ রান করেন শরিফুল। ৮৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি হৃদয়।
নবম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ১৭ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের রান ১শ পার করেন হৃদয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে ৪১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৫১ বল খেলে ৩টি করে চার-ছক্কায় ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।শেষ উইকেটে হৃদয়ের সাথে ২ রান অবদান রেখে অপরাজিত থাকেন তাসকিন। অস্ট্রেলিয়ার জনসন-এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!