ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্ কর্পোরেশনের ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদ্‌যাপন।


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ১২:৩২
ঢাকা, ২১ জুন (রবিবার):রাত্র ৯ টায় রাজধানীর শাহ্ টাওয়ারের ২য়তলায় শাহ্ কর্পোরেশনের ২৫ বছর পূর্তি, রজতজয়ন্তী, গৌরব ও ঐতিহ্য উদ্‌যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য
অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজের কর্ণধার ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাহ্ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলাউদ্দিন শাহ্ হঠাৎ করেই আমাকে বললেন, আজ তাঁর প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। মাত্র একদিনের নোটিশে তিনি আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন করেছেন।আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। সে আমাকে বলেছিল ‘স্যার, আমি তো শুধু আপনার ব্যাটারি ও টায়ার বিক্রি করি না, বরং এর মাধ্যমে জনগণকে সেবা প্রদান করি।’তিনি আরও বলেন, করোনা মহামারির কঠিন সময়ে আলাউদ্দিন শাহ্ জ্যাকেট পরে মাঠে নেমে জনগণের সেবা করেছেন। তাঁর এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ্ তাআলা যেন তাঁকে মানুষের সেবা করার আরও তৌফিক দান করেন এবং সুস্থ ও দীর্ঘায়ু নসিব করেন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা মুনাওয়ার মিসবাহ মঈন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ শামসুল হক, চেয়ারম্যান, হক টাওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ আলাউদ্দিন শাহ্, ব্যবস্থাপনা পরিচালক, শাহ্ কর্পোরেশন।বক্তারা শাহ্ কর্পোরেশনের ২৫ বছরের সাফল্য, অর্জন, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ ২৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা ও সেবার মান বজায় রেখে ব্যবসায়িক ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক সহযোগী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। কেক কাটা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, “২৫ বছরের আস্থা, সাফল্য ও অগ্রযাত্রা—শাহ্ কর্পোরেশনের সঙ্গে আগামী দিনের পথে” এই অঙ্গীকারকে ধারণ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত