ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় ক্যাশলেস লেনদেন বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ১২:৪২

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০ জুন ২০২৬ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে উত্তরা শাখায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” বিষয়ে অর্ধদিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে। উক্ত আর্থিক স্বাক্ষরতা কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ছয়টি শাখা এবং সংশ্লিষ্ট শাখার গ্রাহকবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট এর প্রধান জনাব মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ক্যাশলেস লেনদেন এর ব্যবহার বিষয়ে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও জনাবা খন্দকার বেদৌরা মাহবুব ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জনাব মো: রিয়াদ হোসেন বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব আবু হানিফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার ব্যবস্থাপক জনাব আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ জনাবা মোছাম্মত লায়লা নুর স্মৃতি উপস্থিত ছিলেন। 
 অর্ধদিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ক্যাশলেস লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে আলোচকবৃন্দ বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময়কে সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। 

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত