ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় সনদ ও পরিচয়পত্র জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:২৯

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র, জালকৃত জন্ম নিবন্ধন তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

র‌্যাব গোপন সংবাদের ভিক্তিতে জালিয়াতির চক্রের ২ জনকে আটক করে।আটককৃতরা হচ্ছে রূপসা উপজেলার খান মোহাম্মাদপুরের মৃত ওজিয়ার রহমানের পুত্র আহম্মদ শরীফ (৩২) ও দক্ষিণ খাজাডাঙ্গার মৃত আব্দুর রাজ্জাক সরদারের পুত্র মোঃ জুবায়ের আহম্মেদ (২৬)।

র‌্যাব সূত্রে জানা যায়, একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে মহানগরীর একটি জালিয়াতি চক্রের সন্ধান পায়। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র, জালকৃত জন্ম নিবন্ধন ইত্যাদি প্রস্তত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন প্রকার সনদপত্র তৈরি করে দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আর্থিক ভাবে লাভবান হয়।

র‌্যাব-৬ এর একটি চৌকশ আভিযানিক দল উক্ত গ্রুপটির প্রতারণামূলক কার্যক্রমের ওপর নজরদারী বৃদ্ধি করে গতকাল রবিবার তাদের আটক করে। নগরীর কেডি ঘোষ রোডস্থ কেসিসি সুপার মার্কেটের ১০৯নং দোকানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ২ জনকে প্রতারণার বিভিন্ন উপকরণসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কিবোর্ড, ১টি মাউস, ১টি স্কেনার, ১টি প্রিন্টার, ১টি ভিজিএ ক্যাবল, ১টি পাওয়ার ক্যাবল, ১টি মডেম ও ২টি মোবাইল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের জালিয়াতি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে এবং বিভিন্ন মানুষকে ভুয়া সনদের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু