ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে প্রতিবন্ধী ছালমা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৩০

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ব্যাপারীপাড়া মহল্লার জালাল উদ্দিন ব্যাপারীর বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে ছালমা (২৮) ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ৩’শতাধিক এলাকাবাসী প্রতিবন্ধী ছালমা ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে পোতাজিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষুব্ধ বিচারপ্রার্থী এলাকাবাসী। মানবববন্ধন শেষে চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত বিচার দাবী করে নিহতের মা আলো খাতুন, নান্নু ব্যাপারী, আল আমিন, জাহিদ বলেন, ‘প্রতিবন্ধী ছালমা হত্যা মামলায় পুলিশ শুভ ও তৌহিদকে গ্রেফতার করলেও অপর আসামী তুফান পলাতক থেকে বাদীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ফলে বাদীর পরিবার চরম নিরাপত্বাহীনতায় ভূগছে’।অবিলম্বে চাঞ্চল্যকর এ হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারপূর্বক তাদের ফাঁসির দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে নিখোঁজ হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছালমা। নিখোঁজের দু’দিন পর ১ সেপ্টেম্বর রাতে ধওকালাই বিল থেকে ছালমার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২ সেপ্টেম্বর নিহতের পিতা জালাল উদ্দিন ব্যাপারী বাদী হয়ে পোতাজিয়া ব্যাপারীপাড়ার মজিদ ব্যাপারীর ছেলে শুভ (১৮) আলী ব্যাপারীর ছেলে তৌহিদ (২০) ও মৃত কাশেম ব্যাপারীর ছেলে তুফান (২৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এমএসএম / এমএসএম

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার