ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৬-২০২৬ দুপুর ৪:৪২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ "লিটিগেশন ম্যানেজমেন্ট" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন, ২০২৬ শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী 'শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান' সফল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মোঃ মোশাররফ হোসেন। এসময় তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশন সংক্রান্ত চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি ব্যাংকের লিটিগেশন ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে সহায়ক হবে এবং শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে ইতিবাচক অবদান রাখবে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন