ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আরসার ৫ সদস্য গ্রেফতার


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৩১

উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন রোহিঙ্গা দুষ্কৃতীকারী আরসার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (১৪ এপিবিএন)

সোমবার (১১অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে পানবাজার ৯ নং রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৮-এপিবিএন সদস্যরা তাদের আটক করেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-০৯ এর সি/১৬ ব্লকের কাঁচাবাজার এর সামনের রাস্তার পাশের গলিতে ডাকাতি করার জন্য কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ব্লক-সি/১৬,  এফডিএমএন ক্যাম্প-৯ এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দৌঁড়ে পালানোর সময় রোহিঙ্গা দুস্কৃতিকারী মুক্তার আহম্মদের ছেলে ওমর ফারুক(১৯),  মৃত আব্দুস সালামের ছেলে মোক্তার (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মোঃ আরফাত (২৫) ও সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম উভয় এফসিএন নং-১১৮৪২৪ সাং- ব্লক- এ/১ এফডিএমএন ক্যাম্প-১১। এসময় পালিয়ে যায় আরোও ৮/৯ জন রোহিঙ্গা।

৬(ছয়টি) কাঠের বাটযুক্ত লোহার তৈরী দা, ২(দুইটি) কাঠের বাটযুক্ত ছুরি ও ৮(আটটি) লোহার রডের তৈরী ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রুহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান -৮ এর অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মোঃ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গ্রেফতারকৃত ১, ২ ও ৩ নম্বর আসামী ওমর ফারুক,মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা: ওয়াক্কাস ওরফে নুর কলিম এর ঘনিষ্ঠ সহচর এবং উক্ত সংগঠনের সদস্য, গ্রেফতারকৃত মোঃ আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী, অপর গ্রেফতারকৃত মনসুর আলম  চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কথিত আরসার সদস্য।

এমএসএম / এমএসএম

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে

বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া

ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ