ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে বিশালাকার গাঁজা গাছসহ গাঁজা চাষী গ্রেফতার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ কেজি ওজনের একটি বিশালাকার গাঁজার গাছসহ মো. হোসেন আলী নামের একজন গাঁজা চাষীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। হোসেন আলী পোতাজিয়া ইউনিয়নের প্রত্যন্ত নুড়ালনগর গ্রামের মৃত মাজেম আলী প্রামানিকের ছেলে। গাঁজা চাষী  হোসেন আলী একজন গাঁজা সেবনকারী ও বিক্রেতা। জানা যায়, রবিবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুরালনগর গ্রামে অভিযান চালিয়ে হোসেন আলীর বাড়ির আঙিনা থেকে বিশালাকার একটি গাঁজার গাছ পাওয়া যায়। এসময় গাঁজার গাছটি উদ্ধার ও গাঁজা চাষের অপরাধে হোসেন আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধৃত গাঁজা চাষী হোসেন আলী বলেন, আমি নিজেই গাঁজা সেবন করি তাই শখের বশে আমি গাঁজার গাছটি রোপন করি ও নিয়মিত পরিচর্যা করি। শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুড়ালনগর গ্রামের জনৈক হোসেন আলী প্রামাণিক একটি গাঁজার গাছ রোপন করে বাড়ির আঙিনায় পরিচর্যা করছেন।
রবিবার সন্ধার পরে তার বাড়ির পাশে গিয়ে জানতে পারি যে গাঁজা চাষী হোসেন আলী বাড়িতে নেই। পরে সন্ধা ৭টায় তিনি বাড়ি ফিরলে আমরা তার বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করি এবং হোসেন আলীকে আটক করে থানায় নিয়ে আসি। হোসেন আলী নিজেও গাঁজা সেবন করেন এবং বিক্রির সাথেও তিনি জড়িত বলে তিনি জানান।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, উপজেলার নুড়ালনগর গ্রাম থেকে একটি ১২ কেজি ওজনের গাঁজার গাছসহ হোসেন আলী নামের মাদক বিক্রেতা ও গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত হোসেন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার শাহাজদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার