যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এর ১০৬ নম্বর রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক জনাব মো: তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ এবং মোঃ বেলাল হোসাইন, প্রভাষক, মার্কেটিং বিভাগ। উক্ত প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিটিআই-এর সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং মোঃ রফিকুল ইসলাম।
গত ২০ থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বিজনেস আইডিয়া উপস্থাপন। প্রশিক্ষণার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা অতিথিদের সামনে উপস্থাপন করেন। উপস্থাপিত ধারণাগুলোর মূল্যায়ন শেষে অতিথিবৃন্দ একটি বিজনেস আইডিয়াকে বিজয়ী ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব। বিসিক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন