ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেঘা সিটি গুলোতে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৬-২০২৬ দুপুর ৪:৫২

দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রূপায়ণ গ্রুপের অনন্য সৃষ্টি 'রূপায়ণ সিটি উত্তরা' পরিদর্শন করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতারা। রূপায়ণ সিটির নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শনের লক্ষ্যে এই পরিদর্শনে আসেন। রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল নেতৃত্বে সংগঠনের কার্যকরি কমিটির ঊর্ধ্বতন সদস্যবৃন্দ উপস্থিত এতে ছিলেন। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন।মতবিনিময় সভায় রিহাব সভাপতি ড. আলী আফজাল
বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে। 
তিনি আরো বলেন, দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায় তা অনেকের জানা নেই। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য সরকারের সুদৃষ্টি দেয়া দরকার। সরকার সহযোগিতা করলে বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। আমি এখানে এসে দেখলাম বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তারা এখানে বসবাস করছে। বিদেশী নাগরিকরা যেখানে সেখানে থাকে না। সবসময় একটি নিরাপদ স্থান খুঁজেন। তাই আমি বলতে পারি রূপায়ণ সিটি উত্তরা সুরক্ষিত একটি জায়গা। 
পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। 
রিহ্যাব-এর অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি — আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহ-সভাপতি, এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, এ. জেড. এম. কামরুদ্দিন, মো: জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব)., মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ. এস. এম. আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল, তাসনোভা মাহবুব সালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব). সহ অন্যান্য কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

ঢাকা ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেঘা সিটি গুলোতে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান

এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হিসেবে যোগদান করেছেন মো. শাহীন হাওলাদার

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

নবাবপুর টাওয়ারে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স গঠন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় উদ্যাপিত হলো 'বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬'