ঢাকা ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ঢাকা ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক জনাব এ.টি.এম. হায়াতুজ্জামান খান, পরিচালকবৃন্দ জনাব রেশাদুর রহমান, মিসেস আফরোজা আব্বাস, মিসেস রোকসানা জামান, মিসেস মনোয়ারা খন্দকার, জনাব আসিফ হানিফ, জনাব মো. আমির উল্লাহ, জনাব আমান উল্লাহ সরকার, জনাব তাহিদুল হোসেন চৌধুরী, জনাব আবদুল্লাহ আল আহসান, জনাব মির্জা ইয়াসির আব্বাস, জনাব জসিম উদ্দিন, মিস মনোয়ারা খন্দকার, স্পন্সর জনাব খন্দকার জামিল উদ্দিন, পরিচালক জনাব আলতাফ হোসেন সরকার, স্বতন্ত্র পরিচালক মিস বিলকিস আরা বেগম ও জনাব ফিরোজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব ওসমান এরশাদ ফয়েজ উপস্থিত ছিলেন।
এছাড়াও কোম্পানি সচিব জনাব মো. শাহজাহান মিয়া, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব সাহাবুব আলম খান এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও আলোচনা করেন এবং ব্যাংকের আর্থিক কার্যক্রম, সুশাসন চর্চা ও সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে মূল্যবান মতামত ও পর্যবেক্ষণ প্রদান করেন।
এ সময় ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উৎকর্ষ সাধনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ওসমান এরশাদ ফয়েজ বলেন,
“আমাদের লক্ষ্য হলো এমন একটি ব্যাংকে পরিণত হওয়া, যাকে বাংলাদেশের মানুষ গর্বের সঙ্গে নিজেদের ব্যাংক বলে মনে করবে—যে ব্যাংক পরিচালনাগত সুশাসন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলিতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ। এটি আজ আমরা কোথায় আছি তার বিবৃতি নয়; বরং আমরা কোথায় পৌঁছাতে চাই, তারই দৃঢ় অঙ্গীকার।”
পরিচালনা পর্ষদ ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা, বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং টেকসই প্রবৃদ্ধি, গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা, উদ্ভাবন এবং সকল অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন