ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দারুল হাদীস সালাফিয়াহ মাদ্রাসাকে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ২৫ লাখ টাকা অনুদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ৩:২৫

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “দারুল হাদীস সালাফিয়াহ” মাদ্রাসার বালক হোস্টেলের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পূর্ণ করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ (পঁচিশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জুন) শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ মাদ্রাসা দারুল হাদীস সালাফিয়াহ’র প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ মাসউদুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া এবং মাদ্রাসা দারুল হাদীস সালাফিয়াহ’র অন্যান্য শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, এই অনুদানের অর্থ দিয়ে বালক হোস্টেলের বাকি থাকা অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহতি উদ্যোগের জন্য তারা শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত