তারাবো সামাজিক কবরস্থানের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকা অনুদান
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের “তারাবো সামাজিক কবরস্থান”-এর বিভিন্ন অবকাঠামোগত কাজের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ (দশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জুন) শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ তারাবো সামাজিক কবরস্থানের সভাপতি জনাব মো: মোজাম্মেল হকের নিকট আনুষ্ঠানিকভাবে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া এবং তারাবো এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবরস্থান কর্তৃপক্ষ জানান, এই অনুদানের অর্থ দিয়ে কবরস্থানের সীমানা প্রাচীর, মাটি ভরাট ও অভ্যন্তরীণ রাস্তার উন্নয়নসহ বিভিন্ন অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে, যা এলাকার সামাজিক ও ধর্মীয় সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের জন্য তারা শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান