নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজ চাইলেন এমপি শহীদ
নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজ চাইলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। রোববার (৪ জুন) দুপুরে জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তার নিজ নির্বাচনী এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের এ দাবি জানান তিনি।
বাজেট বক্তব্যে তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় ৩৫৮ একর জমি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশাল এই জমি কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁওয়ে অবস্থিত। সেখানে একটি মেডিকেল কলেজ অথবা একটি হাসপাতাল অথবা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে জায়গা ক্রয় কিংবা অধিগ্রহণ করার প্রয়োজন হবে না। তাই এখানে একটি মেডিকেল কলেজ করার প্রস্তাব রাখেন তিনি।
বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, তার এলাকায় সন্তোষজনক উন্নয়ন হয়েছে। খুব সুন্দর রাস্তাঘাট করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ক্যাটসআই দিয়ে ওয়ান্ড লাইফ, মানুষ ও গাড়ি চলাচলে নিরাপদ করে দেয়া হয়েছে। এছাড়া চা শ্রমিকের সন্তানদের জন্য ২৫ কোটি টাকা দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় করে দেয়া হচ্ছে।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied