আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রধান কার্যালয়, শাখা এবং উপশাখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সামসুল হক সুফিয়ানী’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডিভিশন হেডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে কমিউনিটি ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যানার, ফেস্টুন, বেলুনসহ বিভিন্ন প্রচারণামূলক উপকরণে সজ্জিত করা হয়। একই সঙ্গে এমএসএমই গ্রাহক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরা এবং এ খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বাস করে, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির আয়োজনের মাধ্যমে এ খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি চবড়ঢ়ষব, চষধহবঃ ধহফ চৎড়পবংং (৩চং) দর্শনের আলোকে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন