ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বনশ্রী সোসাইটি নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১২:৩৪

বনশ্রী সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং সোমবার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।বনশ্রী সোসাইটির বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্।নির্বাচনে শাহাবুদ্দিন রেজা পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্ ১,০২৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুর আলী খান পান ৭৪৯ ভোট। ফলে ২৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্বও অর্জন করেন ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন সাহ্।সংশ্লিষ্টদের মতে, এ ফলাফল বনশ্রীবাসীর আস্থা, গ্রহণযোগ্যতা এবং তার প্রতি দৃঢ় সমর্থনের প্রতিফলন। ভোটারদের বিপুল সমর্থন তার দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি বলেও তারা মনে করেন।পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার  মো. আলাউদ্দিন শাহ্একজন সফল উদ্যোক্তা। তিনি শাহ্ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের অন্যতম শীর্ষ ডিস্ট্রিবিউটর (দ্বিতীয় স্থান অধিকারী) হিসেবে কর্পোরেট অঙ্গনে সুপরিচিত। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বনশ্রী এলাকার উন্নয়ন, নিরাপত্তা, জনকল্যাণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বনশ্রী সোসাইটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সুশাসন, নাগরিক সেবা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলেও তারা আশাবাদী।এদিকে, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের কর্ণধার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম ও  ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুল আল মামুন খান ইঞ্জিনিয়ার  মো.আলাউদ্দিন শাহ্কে তার এই বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত