বাংলাদেশ শিশু হাসপাতালে ৪০ দরিদ্র শিশুর পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান
আজ৩০ জুন ২০২৬ ইং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। মঙ্গলবার (৩০জুন) সকাল ৯টায় শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে এক লাখ ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।মন্ত্রী আরও বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছে দিতে নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান প্রদান করা হচ্ছে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগও কমবে। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ মন্ত্রণালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ৪০ জন দরিদ্র শিশুর পরিবারের হাতে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
Link Copied