ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করলেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) অপরাহ্ন ৩:০০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১), সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান-এর স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, গত ২১ মে ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ প্রদান করা হয়।
মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ৪ সেপ্টেম্বর ১৯৯৬ সালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি গবেষক, মুহাদ্দিস ও শরিয়াহ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থার শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে নিয়মিত দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন।
দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত মহাপরিচালক।
এ সময় তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব অর্পণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়; বরং দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে একটি আরও কার্যকর, আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বস্তরে পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নতুন উদ্যম, নতুন কর্মপরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। এছাড়া বক্তব্য রাখেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন
বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক
রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ