ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ৩:৫০

বুধবার ১লা জুলাই ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফার্মাকোলজি বিভাগ পরিদর্শন করেন এবং হিট প্রোজেক্ট ১২২৬৪ (HEAT Project 12256)-এর আওতায় প্রতিষ্ঠিত ড্রাই ফার্মাকোলজি ল্যাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রোজেক্ট ১২২৬৪ এর  সাব-প্রজেক্ট ম্যানেজার (Insilico) ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন। উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়, যা ইনসিলিকো (ওহংরষরপড়) কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণাকে নতুন মাত্রা দেবে।

মাননীয় উপাচার্য  অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে আধুনিক গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব তুলে ধরেন। তিনি ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, ড্রাগ, ড্রাগ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে উচ্চতর গবেষণা, বিশেষ করে পিএইচডি গবেষণার সুযোগ সৃষ্টিতে ড্রাই ফার্মাকোলজি  ল্যাবের সম্ভাবনার কথা উল্লেখ করেন। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ সময় বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন দুর্বার আগ্রহ ও ইনোভেটিভ উদ্যোগ। নতুন নতুন ওষুধ আবিষ্কার, ওষুধের বায়োইকুইভ্যালেন্স স্ট্যাডি ও বিভিন্ন গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায়  পৌঁছাতে পারে। বিএমইউর ফার্মাকোলজি বিভাগের রয়েছে অপার সম্ভাবনা। এই বিভাগের মেধা, জ্ঞান ও দক্ষতা, সৃষ্টিশীলতা, প্রজ্ঞা, গবেষণাকে কাজে লাগানো এখন সময়েরই দাবি। নতুন উদ্যোম নিয়ে পুরো মাত্রায় কাজ করলে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া সম্ভব এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।  

পরবর্তীতে মাননীয় উপাচার্য বিভাগীয় গবেষণাগার পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত লিকুইড কোমাটোগ্রাফি ম্যাস স্পেক্ট্রমেট্রি (এলসি-এমএস) (Liquid Chomatography Mass Spectrometry (LC-MS) ও হাই ফারফরমেন্স লিকুইড কোমাটোগ্রাফি (এইচপিএলসি) (High Performance Liquid  chromatography (HPLC) যন্ত্রসমূহ ঘুরে দেখেন। পরিদর্শনকালে মাননীয় উপাচার্য মহোদয় ল্যাবের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তীতে বিভাগ তথা ল্যাবের উন্নয়নে প্রশাসনিক ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

হিট প্রোজেক্ট ১২২৬৪-এর সাব-প্রজেক্ট ম্যানেজার  (এসপিএম) ডা. ইলোরা শারমিন জানান, এসব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বিভাগে  থেরাপিউটিক ড্রাগ মনিটরিং (টিডিএম), বায়োইকুইভ্যালেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট ও টক্সিকোভিলেন্স Therapeutic Drug Monitoring (TDM), Bioequivalence, Clinical Trial Unit ও  Toxicovigilance )  এর সেবা চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে, যা দেশের ক্লিনিক্যাল ফার্মাকোলজি ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

পরিদর্শনের শেষ পর্যায়ে মাননীয় উপাচার্য হিট প্রোজেক্ট ১২২৬৪-এর আওতায় চলমান গুড ক্লিনিক্যাল প্রাকটিস Good Clinical Practice (GCP) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা পরিচালনায় গুড ক্লিনিক্যাল প্রাকটিস বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এসময় অধ্যাপক  এফ এম সিদ্দিকী বলেন, এই ধরণের প্রশিক্ষণ ও ড্রাই ফার্মাকোলজি ল্যাব এর উদ্বোধন ফার্মাকোলজি বিভাগের গবেষণা অবকাঠামো, কম্পিউটেশনাল গবেষণা সক্ষমতা এবং ক্লিনিক্যাল গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং পরবর্তী সময়ে বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি, চিকিৎসক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান সম্মতভাবে তা উপস্থাপনের মাধ্যমে চর্চার আহ্বান জানান।

ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন ও গবেষণাগার পরিদর্শনকালে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, সহকারী অধ্যাপক ডা. নাজিরা মাহমুদ বাধন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন, সাইন্টিফিক অফিসার ড. হাবিবা আক্তার ভূঁইয়া প্রমুখসহ ফার্মাকোলজি বিভাগের সন্মাানিত শিক্ষকবৃন্দ, কমকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।   

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত