ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

২১ অক্টোবর পালিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১২:১
আগামী ২০ অক্টোবর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই দিনটিকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এ বছর ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা থাকায় এক দিন পিছিয়ে ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সীমিত পরিসরে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত থাকলেও ২০ অক্টোবর সরকারি ছুটি থাকায় পরের দিন ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা, বেলা ১১টা ১০ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান ও ভার্চুয়ালি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে