ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন ব্রুসলি


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২-৭-২০২৬ রাত ৯:১১

বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি। নির্দেশনা অনুযায়ী, তিনি ক্ষমা না চাইলে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

 


বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত তার সব সংশ্লিষ্ট ভিডিও ও বক্তব্য প্রত্যাহার অথবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তিনি শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন।
এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের পক্ষ থেকে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সংবাদ সংগ্রহসহ সব ধরনের সাংবাদিকতা কার্যক্রম এখন থেকে স্বাভাবিকভাবে চলবে।

আবিদ রহমান / আবিদ রহমান

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন