ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৩৮

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ)-এর ফার্মেসি বিভাগ এবং সাউথইস্ট ফার্মেসি ক্লাবের যৌথ উদ্যোগে ২ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  হাম সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যার শিরোনাম ছিল “মিজলস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন: ন্যাশনাল হেলথ এক্সপার্টদের ক্রিটিক্যাল রিভিউ”।

প্যানেল আলোচনায় দেশের খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন বারডেমের শিশু রোগ বিভাগের অধ্যাপক ড. মো. আবিদ হোসেন মোল্লা, আইইডিসিআর-এর পরিচালক ড. কাজী আহমেদ জাকি, আইইডিসিআর-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান এবং আইসিডিডিআর,বি-এর সিনিয়র ডিরেক্টর ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো ক্লিনিকসের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. সাইদুর রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব, এর কারণ এবং জনস্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা ভবিষ্যতে হামের প্রাদুর্ভাব রোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা, রোগের প্রাদুর্ভাবের নজরদারি বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ইশরাত জাহান বুলবুল এবং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। সমাপণী বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এই সেমিনারে অংশ নেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত