ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ করেছে ডিএনসি


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩-৭-২০২৬ বিকাল ৫:২৮

রাজধানীর ৪স্থানে সমন্বিত বিশেষ অভিযান চালিয়ে দেশের ইতিহাসে একক অভিযানে সর্ববৃহৎ শিশার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা, ৪১টি হুক্কা, ৪০ কেজি শিশা সেবনের কয়লা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে দেশব্যাপী শিশা সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযান দেশের মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একক অভিযানে এত বিপুল পরিমাণ শিশা এর আগে কখনও জব্দ হয়নি।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্র জানায়, আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪) নামে দুই সহোদর দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনলাইনে অবৈধ শিশা ও শিশা সেবনের সরঞ্জাম বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম গত ২ জুলাই রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি শিশাসহ একটি পার্সেল জব্দ করে। পরে একই দিন রমনা থানার মালিবাগ এলাকা থেকে একই পেজের নামে পাঠানো আরও এক কেজি শিশাসহ দ্বিতীয় পার্সেল জব্দ করা হয়।
পার্সেল দুটির প্রেরকের ঠিকানা অনুসরণ করে অভিযানকারী দল গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে দুই সহোদরকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা তল্লাশি করে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম শিশা ও ২০টি হুক্কা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই সহোদরের তথ্যের ভিত্তিতে একই রাতে ভাটারা থানার নূরেরচালা এলাকায় অভিযান চালিয়ে মো. মাকসুদ আলম (৪০) নামে আরেক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। তার ভাড়াবাসা থেকে আরও ১৮ কেজি শিশা ও ২১টি হুক্কা উদ্ধার করা হয়।
ডিএনসির প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই সহোদর দীর্ঘদিন ইরানে অবস্থানকালে শিশা ব্যবসার কৌশল ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে তারা একই মডেলে অনলাইনে ব্যবসা শুরু করেন এবং একটি ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্ডার গ্রহণ, মূল্য নির্ধারণ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশব্যাপী পণ্য সরবরাহ করতেন।
চক্রটি বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে অর্থ লেনদেন করত। প্রকৃত লেনদেনের উৎস গোপন রাখতে বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বর্তমানে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এসব লেনদেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট এবং অর্থের প্রবাহ যাচাই করা হচ্ছে।
এদিকে অভিযানে জব্দ করা মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্ট থেকে একটি বিস্তৃত গ্রাহক ডাটাবেস উদ্ধার করেছে ডিএনসি। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার অসংখ্য ক্রেতার তথ্য, অর্ডারের বিবরণ, যোগাযোগের ইতিহাস ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে নিয়মিত ক্রেতা, পরিবেশক, সহযোগী এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের কাজ চলছে।
ডিএনসি জানিয়েছে, জব্দ করা ডিজিটাল আলামত বিশ্লেষণে অবৈধ শিশা বিক্রির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আরও কিছু অনৈতিক কর্মকাণ্ডের তথ্যও পাওয়া গেছে। এসব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স, কুরিয়ার সেবা এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে নতুন কৌশলে পরিচালিত মাদক ব্যবসা দমনে সাইবার নজরদারি, আর্থিক গোয়েন্দা বিশ্লেষণ এবং আন্তঃসংস্থার সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল