ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তানযিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের উদ্যোগে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্ন শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ৩:২২

তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের উদ্যোগে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

শনিবার সকাল ৮টায় রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের ৭/৭এ-তে অবস্থিত বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে তানজিমুল উম্মাহর চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মারজিয়া বেগম। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক ও প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল একদিন বিশ্বের অন্যতম খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ইসলামী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে তানজিমুল উম্মাহ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

অনুষ্ঠানে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত করে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করেন। পরে তানজিমুল উম্মাহর চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল শিক্ষার্থীদের কুরআনের মৌলিক শিক্ষা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। এতে শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে উত্তর প্রদান করলে তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন।

হাবিবুল্লাহ ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কুরআনের শিক্ষা শুধু মুখস্থ রাখলেই হবে না, বরং তা বাস্তব জীবনে অনুসরণ করতে হবে। তিনি ভবিষ্যতে আল-আজহারসহ বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে ইসলামী শিক্ষার আলোকে জীবন পরিচালনার তাগিদ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাস্টিজ স্টাডিজ ইউনিভার্সিটি, রেজাইনা (কানাডা)-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. আসাদউল্লাহ, প্রফেসর ড. মুনসুর-ই-এলাহি, ড. মাহবুব রাব্বানী, শেখ ড. আবুল কালাম আজাদ মাদানী, প্রফেসর মো. মোক্তার আহমেদ, ড. আহসাব ইমরুজসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিবৃন্দ।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহ মোহাম্মদ ওলিউর রহমান চিশতীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াতের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শেষে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া

এমএসএম / এমএসএম

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ