বিসিক বর্ষা মেলার শুভ উদ্বোধন
বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিন ব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’। আজ ৫ জুলাই রোজ রবিবার দুপুর ২ ঘটিকায় মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তেজগাঁও বিসিক ভবনে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তীতে মাননীয় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন।
উক্ত মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬ টি স্টল রয়েছে। ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা বিসিক ভবনের নিচতলায় ৫ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় আপনার আন্তরিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন