শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে প্রযোজক সমিতির ফুলেল শুভেচ্ছা
ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে প্রযোজক সমিতির নেতারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং তাদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন, শিল্পী ও প্রযোজকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চলচ্চিত্রের স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর শিল্পী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রযোজক সমিতির নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যদের মিষ্টিমুখ করান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উভয় সংগঠনের নেতারা চলচ্চিত্র অঙ্গনের ঐক্য ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা জানানোর জন্য প্রযোজক সমিতির নেতাদের ধন্যবাদ জানান। তারা বলেন, চলচ্চিত্র পরিবারের সব সংগঠনকে সঙ্গে নিয়ে শিল্পের উন্নয়ন ও শিল্পীদের কল্যাণে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
আবিদ রহমান / আবিদ রহমান
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়