ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৭-২০২৬ রাত ৯:২৮

৫ ও ৬ জুলাই ২০২৬ তারিখে এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের ১২ তলার সেমিনার কক্ষে এলজিইডির ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)-এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সম্পদ, পরিবেশ জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দীন ও   কর্মশালার প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেএফডব্লিউ-এর পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সেবাস্তিয়েন ফ্রাওনেট পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, কর্মক্ষেত্রে এর মৌলিক নীতি এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মক্ষেত্রের সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি নিয়ন্ত্রণের ধাপসমূহ, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য কার্যসম্পাদন সূচক নির্ধারণের বিষয়গুলো উপস্থাপন করেন। এছাড়া ব্যবহারিক অনুশীলন, অংশগ্রহণকারীদের উপস্থাপনা এবং মতবিনিময় পর্বের মাধ্যমে আলোচিত বিষয়গুলোর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়া ক্রিম্প ও ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীরাও প্রশিক্ষণে অংশ নেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্রিলিকের পরিচালক মোঃ আজহারুল ইসলাম বলেন, “এলজিইডি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা প্রতিদিন নানা ধরনের চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে কাজ করেন। নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভৌত ঝুঁকির মাত্রা অনেক বেশি। তাই প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি আশা করি, আপনারা নিজ নিজ প্রকল্প ও কর্মক্ষেত্রের জন্য যে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক খসড়া কর্মপরিকল্পনা প্রস্তুত করেছেন, তা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেবেন।”
প্রশিক্ষণ কর্মশালায় ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মোঃ মোকসেদ আলম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ এবং গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত