ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় দুর্গাপূজা সফল করতে সকলকে সজাগ থাকতে হবে


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ২:২৬

আশুলিয়ায় শারদীয় দুর্গাপূজা সফল করতে হিন্দু-মুসলিম সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু দেওয়ান আশুলিয়ায়র জিরাবো এলাকায় তার অফিসে ঘরোয়া এক আলোচনায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুন্দরভাবে শেষ করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সজাক থাকতে অনুরোধ করেন।তিনি বলেন, সনাতন ধর্মের লোকদের এই আনন্দঘন উৎসবকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সর্তক দৃষ্টি রাখতে হবে।

আলোচনা শেষে হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেহেদী মাসুদ মঞ্জু দেওয়ান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং ধামসোনা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. আবু তাহের হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নেত্রীবৃন্দ বলেন, বর্তমানে করোনা নিয়ন্ত্রণে থাকায় সারাদেশ জুড়ে হিন্দুদের দুর্গাপূজা জাঁকজমকের সাথে শুরু হয়েছে। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান সকলেই একত্রে বসবাস করে তাদের আনন্দ উপভোগ করেন। তাই সাভারের আশুলিয়াস্থ হিন্দু সম্প্রদায়ের এই দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে  ঘরোয়া আলোচনা থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান