হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান
দেশের অন্যতম ব্যস্ত ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিভিন্ন প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও ‘প্রোটোকল বাণিজ্যের’ অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী যাত্রীরা জানান, অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার নামে কিছু প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে যাত্রী সংগ্রহ করছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এসব প্রোটোকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ট্রাভেল শপ, কানেকশন হাব বাংলাদেশ, এমজিএ, এয়ারপোর্ট হেল্প অ্যাসোসিয়েট, গ্রাম লিমিটেড গ্লোবালসহ কয়েকটি প্রতিষ্ঠান। ভুক্তভোগী যাত্রীদের দাবি, বিমানবন্দরে প্রোটোকল সেবার নামে এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা চলছে, যেখানে যাত্রীদের টার্গেট করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা প্রকাশ্যে সেবা বিক্রির চেষ্টা করছেন।
সরেজমিনে দেখা যায় , বিদেশগামী কোনো যাত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই একাধিক প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তাকে ঘিরে ধরছেন এবং দ্রুত চেক-ইন, লাগেজ বহন কিংবা অন্যান্য বিশেষ সুবিধার দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। অনেক ক্ষেত্রে সেসব কর্মীদের মধ্যে যাত্রী নেওয়া নিয়ে তর্ক-বিতর্ক এমনকি উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটার কথা শোনা গেছে । এতে বিদেশগামী যাত্রীদের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
যাত্রী ও যাত্রীদের সাথে আশা একাধিক ভুক্তভোগীরা ট্রলি সংকট নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ তুলেন। সাধারণ যাত্রীদের ভাষ্য, বিমানবন্দরে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ট্রলি পাওয়া যায় না। কারণ হিসেবে মনে করছেন অনেক সময় ট্রলিগুলো প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ন্ত্রণে থাকে। সাধারণ যাত্রীদের লাগেজ হাতে বা মাথায় করে টার্মিনালের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের সঙ্গে ভ্রমণকারী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিমানবন্দরে প্রোটোকল সেবা নির্ধারিত নিয়ম অনুযায়ী আগাম অনলাইন বুকিং বা অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে সেই নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। প্রকাশ্যে যাত্রী সংগ্রহ এবং তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন। এতে একদিকে যেমন সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের জন্য নির্ধারিত সুবিধাও ব্যাহত হচ্ছে। এছাড়াও প্রায় প্রতিদিনই ট্রলী সংকট হচ্ছে। যাত্রীরা বিমান থেকে নামার পর ইমিগ্রেশন শেষ করে ৪০/৫০ মিনিট পরও ট্রলী পায় না। বহু ট্রলীর চাকা নাই, কোনোটার চাকা ভাঙ্গা, কোনোটা আবার চাকা জ্যাম, চলে না। কার আগে কে ট্রলী ধরবে তাই নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে কমপক্ষে নতুন ২০০ ট্রলী দরকার।
যাত্রীদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বিমানবন্দরে শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করা জরুরি। তারা মনে করেন, বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও সেটি যেন সাধারণ যাত্রীদের অধিকার ক্ষুণ্ন করে না। একই সঙ্গে বিমানবন্দরের ট্রলি ব্যবস্থাপনা, যাত্রীসেবা কার্যক্রম এবং প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিমানবন্দরে সবার জন্য সমান ও মানসম্মত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরে যাত্রীসেবা হবে স্বচ্ছ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত—যেখানে কোনো ধরনের ‘প্রোটোকল বাণিজ্য’ সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে না।
প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠান গুলোর মধ্যে কেউ বলেন, আমরা প্রচারের এ কাজ করি। কোন প্রতিষ্ঠান আবার জানিয়েছেন, আমাদের সেবা দেখার জন্য তো সিভিল অ্যাভিয়েশন অথরিটির নিজস্ব বিভাগ আছে, ম্যাজিস্ট্রেট আছে। আপনি কে?
আবার কোন প্রতিষ্ঠান বলেন, আমরা সম্পূর্ণভাবে নিয়ম মেনে যাত্রী সেবা দিয়ে থাকি।
যাত্রীদের ডেকে ডেকে সেবা দেওয়ার বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি) বলেন, যাত্রী ডেকে সেবা দেওয়ার কোন নিয়ম নেই। আমার কাছে এর আগেও জানিয়েছেন। প্রটোকল সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো প্রতিনিধিদের কড়া নির্দেশনা দেওয়া আছে। এ কাজ করা যাবে না। আন্তর্জাতিক বিমানবন্দরকে হকার স্টেশন বানানো যাবেনা বাসস্ট্যান্ডের মত। যোগাযোগ করে যে যাত্রীরা আসবে শুধু সেসব যাত্রীদের সেবা দিবেন।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
ICAO অডিট সামনে, বিমানবন্দর নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইনানীতে ৩ দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু
কিচেন কেয়ার পণ্যের বাজারে আসমি ডিশওয়াশের যাত্রা
আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিলো উত্তরা ইউনিভার্সিটি
টেলিটকের বিশেষ ‘৩৬ জুলাই’ স্মারক অফার চালু
বিএসটিআইয়ের পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন
এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’-শুরু
ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের