ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৭-২০২৬ বিকাল ৬:৫

রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন হলরুমে আজ (৭ই জুলাই ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭-এর উদ্যোগে “অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত ফারজানা,দ্বিতীয় সচিব (কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মিজানুর রহমান (দুলাল), সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং জনাব অ্যাডভোকেট আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব জনাব মাসুম গাজী, এসিএ, এফ.এম.জি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং জনাব ইমতিয়াজ ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাঁরা অর্থ আইন-২০২৬-এর নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব নজরুল ইসলাম, কর আইনজীবী ও সাবেক সহ সভাপতি, ট্যাক্স ল‘ইয়ার্স সোসাইটি-২০১৭ এবং মোহাম্মদ আরিফুল ইসলাম, ভ্যাট কনসালট্যান্ট ও কর আইনজীবী, যুগ্ম সাধারণ সম্পাদক, ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. সাইফুল আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো:লুতফুল কবীর।

 এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন থেকে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০১৭ এর সদস্যবৃন্দ, উক্ত অনুষ্ঠানের আহবায়ক ও সোসাইটির  সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম এবং সদস্য সচিব ও সোসাইটির কোষাধ্যক্ষ মু. শাহরিয়ার হোসাইনসহ সকল কার্যনির্বাহী সদস্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিশনার, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা।

বক্তারা বলেন, অর্থ আইন-২০২৬-এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের হালনাগাদ জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা কর ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত