শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর নতুন কমিটি আগামী দুই বছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
এর আগে ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। তিনি ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। ভোটগ্রহণ শেষে দীর্ঘ গণনা প্রক্রিয়ার পর ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কার্যক্রম শুরু হলো।
আবিদ রহমান / আবিদ রহমান
ধারাবাহিকে ফিরছেন মাহি
আট বছর পর বড়পর্দায় প্রীতি!
লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন