ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে ২টি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ৩:৪৪

 র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংগঠিত চুরি, ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংগঠিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।    
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস অভিযানিক দল কর্তৃক গত (১১ অক্টোবর) নরসিংদী জেলার সদর থানাধীন বীরপুর সাকিনস্থ মোঃ সৈয়দ ফুরকান (৩২) এর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে, উল্লেখিত একতলা বাড়িটির ছাদে ওঠার সিড়ির নিচ হতে অস্ত্রধারী সন্ত্রাসী সৈয়দ ফুরকান (৩২), পিতা- মৃত সৈয়দ অলিউল্ল্যাহ মাস্টার, সাং-বীরপুর, ২নং ওয়ার্ড, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী’কে ০২ (দুই)টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। 
প্রাথামিক অনুসন্ধানে জানা যায় যে, ফুরকান (৩২) নরসিংদী ও তার আশে পাশে জেলার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত আসামী দীর্ঘদিন আইন প্রেয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় খুন, হত্যাচেষ্টা, মাদক মামলাসহ একাধিক অস্ত্র মামলা আছে। সে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করিয়া আধিপত্ত বিস্তারের চেষ্টা করত বলে জানা যায়। যার ফলশ্রুতিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে উক্ত অস্ত্রধারী আসামী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস দল আভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন