এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পুন:অর্থায়ন তহবিল থেকে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী মৎস্যজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রকাশ্যে ঋণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ তারিখে বাগেরহাটে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ ও মতবিনিময়’ অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করা হয়। স্থানীয় ১৯টি ব্যাংকের শাখার মাধ্যম ৪৮ জন মৎস্যজীবীদের সর্বমোট ২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়।
এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্লা, এনআরবিসি ব্যাংকের এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রো বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, রুপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন, জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রো বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল থেকে মাত্র ৭ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত এই ঋণ প্রদান করা হচ্ছে। এই ঋণ বিতরণের লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং তাদের মাধ্যমে কমংস্থানের ব্যবস্থা করা। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কৃটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তা এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে।
উল্লেখ্য, ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭৫০ কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন