ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অমির প্রত্যাবর্তন, বিশ্বকাপ চমকে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চ্যাপ্টার ১৩


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১০-৭-২০২৬ দুপুর ১:১৩

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’ অবশেষে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)-তে দেখা যাচ্ছে নতুন এই অধ্যায়।

 


সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন অমি। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় এবং কথা বলা থেকেও বিরত থাকতে হয়েছিল। এ কারণে ‘চ্যাপ্টার ১৩’-এর শুটিং ও মুক্তি কিছুটা পিছিয়ে যায়।
তবে দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কথা মাথায় রেখে সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজে ফেরেন এই নির্মাতা। ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন এই অধ্যায়।
নতুন চ্যাপ্টারের সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপের আবহ। প্রিয় চরিত্রগুলোকে এবার দেখা যাবে ফুটবল মাঠের লড়াইয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিতে ব্যাচেলরদের মুখোমুখি হতে দেখা যাবে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে, যার নাম দেওয়া হয়েছে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘চ্যাপ্টার ১৩’-এর প্রথম চারটি পর্ব (৯৭-১০০) ৯ জুলাই বঙ্গ-তে মুক্তি পেয়েছে। বাকি চারটি পর্ব (১০১-১০৪) প্রকাশ করা হবে আগামী ১৬ জুলাই।
হাস্যরস, বন্ধুত্ব, নতুন গল্প আর ফুটবল উন্মাদনায় সাজানো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলো এখন উপভোগ করা যাচ্ছে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

আবিদ রহমান / আবিদ রহমান

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন