ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৭-২০২৬ বিকাল ৭:৫৭

টেলিটক বাংলাদেশ লিমিটেড পেশাজীবীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন নতুন প্যাকেজ “পেশাজীবী প্যাকেজ” চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) টেলিটকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ প্যাকেজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি টেলিটকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও মিডিয়াকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য সাশ্রয়ী মূল্যে এই বিশেষ “পেশাজীবী প্যাকেজ” নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এই প্যাকেজের আওতায় গ্রাহকরা ১০ সেকেন্ড পালস সুবিধাসহ মাত্র ৪৫ পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এ ছাড়া অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ডেটা ব্যবহারের সুবিধার্থে ৩০ দিন মেয়াদে বোনাস ডেটা ভলিউমসহ মাত্র ২০১ টাকায় ১৫ জিবি, ৩৬২ টাকায় ৩৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৬৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

উক্ত প্যাকেজে ডেটার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল অফারও রাখা হয়েছে। এর মধ্যে ৩০ দিন মেয়াদে মাত্র ২৪৯ টাকায় ৩০০ মিনিট, ২০০ এসএমএস ও ৫ জিবি ডেটা; ৩৯৯ টাকায় ৫০০ মিনিট, ২৫০ এসএমএস ও ১০ জিবি ডেটা; ৫৯৯ টাকায় ৮০০ মিনিট, ৩০০ এসএমএস ও ৩০ জিবি ডেটা এবং ৬৯৯ টাকায় ১০০০ মিনিট, ১০০ এসএমএস ও ৫০ জিবি ডেটার বান্ডেল উপভোগ করা যাবে। গ্রাহকরা নির্দিষ্ট ইউএসএসডি (USSD) কোড ডায়াল করার মাধ্যমে এই অফারগুলো সচল করতে পারবেন, যা টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।

টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ প্যাকেজটি গ্রহণ করতে হলে পেশাজীবীর প্রমাণক হিসেবে গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত আইডি কার্ড বা প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করতে হবে। প্যাকেজটি দেশজুড়ে টেলিটকের কর্পোরেট অনুবিভাগ এবং নির্দিষ্ট গ্রাহক সেবা কেন্দ্রের (কাস্টমার কেয়ার) মাধ্যমে সরাসরি সংগ্রহ করা যাবে।

এমএসএম / এমএসএম

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক