তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে রাজধানীতে একটি বিশেষ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং “মাদককে না বলুন” স্লোগানকে বাস্তবে রূপ দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “তরুণ প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ মেরুদণ্ড। কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। শুধু সরকারি আইন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এককভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি পরিবারে গভীর সচেতনতা তৈরি করা। মাদক নয়, শিক্ষা ও মানবিকতাই হোক আমাদের তরুণদের মূল চালিকাশক্তি।”
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মোঃ নূরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। আইন ও বিচার বিভাগের সচিব জনাব মোঃ লিয়াকত আলী মোল্লা বলেন, “মাদকের বিস্তার রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি আইনি প্রক্রিয়ার পাশাপাশি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।” মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ তাঁর বক্তব্যে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে অধিদপ্তরের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি, তবে এতে সর্বস্তরের জনগণের শতভাগ সহযোগিতা প্রয়োজন।”
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান আবু ওবাইদা ভূঁইয়া প্রিন্স বলেন, “মাদকাসক্তি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম একটি বড় কারণ। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকা মানে পুরো পরিবারের মানবাধিকার ও শান্তি বিনষ্ট হওয়া।” বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট খালিদ হোসেন তরুণদের সচেতন করতে মাদকের আইনি ভয়াবহতা ও সাজার বিষয়গুলো তুলে ধরেন। আন্তর্জাতিক ক্বারী ও গবেষক পীরজাদা শেখ ওমর ফারুক সিদ্দিকী আল-নোরানী নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর জোর দিয়ে বলেন, “ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষা মানুষকে সকল প্রকার কলুষতা ও মাদক থেকে দূরে রাখে।” জাসাস সভাপতি হেলাল খান সুস্থ সংস্কৃতির চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, “তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।”
সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিআইজি প্রবীণ জনাব আলী আকবর খান, সংস্থার উপদেষ্টা মোঃ মহসীন মোল্লা এবং যুগ্ম মহাসচিব আব্দুল আলিম। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিবেশ সম্পাদক শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফারুক আলম সাগর, সাইদুর রহমান (নিপু), মনির হোসেন, কাজী ওমর ফারুক, মাহবুব পাটোয়ারী, তাছলিমা আক্তার খান (চিনু) এবং পাপিযা ইসলাম। সেমিনারের শেষাংশে বক্তারা একমত পোষণ করে বলেন যে, মাদকের বিরুদ্ধে কেবল আইন প্রয়োগ করলেই চলবে না, বরং সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। শিক্ষা ও মানবিকতার শক্তিকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ