বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে কর্মরত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমকে নৃশংসভাবে হত্যা এবং তার কষ্টার্জিত সঞ্চয় লুটের ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শ্রমিক নিরাপত্তা ফোরাম’ (এসএনএফ) এবং ‘শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, লেবার ফাউন্ডেশনের হাসান আলী, ব্লাস্টের তৈয়বুর রহমান এবং শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সেকেন্দার আলী মিনাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ববি বেগম গত ২০ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছিলেন। একজন বাকপ্রতিবন্ধী ও শ্রমজীবী নারীকে নির্মমভাবে হত্যা করে তার সঞ্চয় লুটে নেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং কর্মক্ষেত্রে শ্রমজীবীদের নিরাপত্তার চরম অভাবের বহিঃপ্রকাশ। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে দেশের সকল রেল স্টেশনসহ কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষ, বিশেষ করে নারী ও প্রতিবন্ধী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ