ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১১-৭-২০২৬ রাত ৯:১৯

 কাজী নজরুল ইসলাম মিলনায়তন, জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের 'কাউন্সিল ও সদস্য সম্মেলন ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই (শনিবার) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।
​'জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম'—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে ঢাকা মহানগর উত্তর জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন।
​উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মকবুল হোসাইন কাসেমী। সঞ্চালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। 

​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন।
​"ইসলামের সুমহান আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে জমিয়তের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আদর্শিক লক্ষ্য বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

​সভাপতির বক্তব্যে মুফতী মকবুল হোসাইন কাসেমী বলেন
​"ঢাকা মহানগর উত্তর জমিয়তে উলামায়ে ইসলাম সবসময়ই সংগঠনের বলিষ্ঠ দুর্গ হিসেবে কাজ করেছে। আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে কতটা ঐক্যবদ্ধ। আগামী দিনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা রাজপথে ও ময়দানে সক্রিয় ভূমিকা পালন করব।"
​সম্মেলনে আমন্ত্রিত অন্যান্য বক্তারাও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আদর্শিক লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

উক্ত কাউন্সিল ও সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা