ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৩৩

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই, ২০২৬) বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার উপস্থিত ছিলেন। সভায় খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিমসহ বরিশাল অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব‍্যাংকের পরিচালনা পর্ষদ এনআরবিসি ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক অডিট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি জানান, একটি টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে ব্যাংকের আমানত, পরিচালন আয় ও পরিচালন মুনাফা ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তবে সম্ভাবনার বিবেচনায় ব্যাংকটির আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ঋণ বিতরণ বৃদ্ধি, ঋণ আদায়ে তদারকি জোরদার এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল ব্যাংকিং সেবা, বিশেষ করে নতুন ই-লোন সংক্রান্ত সেবা এবং রেমিটেন্স সেবার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি। 
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, বরিশাল অঞ্চলের শাখা ও উপশাখাগুলোতে বিনা সুদ ও স্বল্প সুদের আমানত বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষুদ্র ও রিটেইল আমানতের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় নিশ্চিত করে ব্যাংকের মুনাফা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ক্যাশলেস অর্থনীতি গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ণ করেছে। ‘এক দেশ, এক কিউআর’ পদক্ষেপ হিসেবে ১ জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। একেবারে ক্ষুদ্র চায়ের দোকানে এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে বাংলা কিউআর প্রদানের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত