পটিয়ায় সাহিত্যবিশারদ সার্ধশত জন্মোৎসবে পালিত
পটিয়ার কৃতীসন্তান, প্রাচীন বাংলা পুঁথি সাহিত্যের অমর গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫০তম জন্মবার্ষিকী তথা সার্ধশত জন্মবর্ষের যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় পটিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। প্রধান আলোচক ছিলেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, সাহিত্যবিশারদ সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, ড. সংঘপ্রিয় মহাথেরো, কাউন্সিলর রূপক সেন, আবদুর রহমান রুবেল, পলাশ রক্ষিত। শুরুতে বেলুন ও কবুতর উড়িয়ে মাসব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, পটিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সৃজনশীল কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে লোকসংগীত পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, এই সুচক্রদণ্ডী গ্রাম খুবই উর্বর। এই গ্রামের মানুষরা পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ ও বাংলা সাহিত্যকে ধন্য করেছেন। জাতি আবদুল করিম সাহিত্যবিশারদকে প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তিনি একটি ইতিহাস। আহমেদ ইকবাল হায়দার সাহিত্যবিশারদ পুকুরঘাটে মাছ ধরছেন, আর রাস্তা দিয়ে পথচারী হেঁটে যাচ্ছে। তিনি পথচারীদের আলোচনাগুলোকে গুরুত্ব দিয়ে সংগ্রহ করেছেন। এই হচ্ছেন সাহিত্যবিশারদ। সাহিত্যবিশারদের রক্তের স্রোতধারায় এগিয়ে গেছেন, ড. আহমদ শরীফ, ব্যারিস্টার আহমদ সোবহান, ড. নেহাল করিম, প্রধান বিচারপতি ফজলুল করিম, প্রধানমন্ত্রী’র মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস, নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার সাহেবরা। সাহিত্যবিশারদ আর আসবেন না। তাঁর সৃষ্ঠিগুলো প্রজন্ম থেকে থেকে গবেষণার মাধ্যমে উঠে আসবে। এবং তার জন্ম মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের দাবি জানান।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন