ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চিলমারীতে ত্রাণের চাল ও পঁচা আলু ফেরত দেয়া ভানু রাম দাশকে ভালো মানের খাদ্য সহায়তা


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২-১০-২০২১ বিকাল ৬:৫৭
কুড়িগ্রামের চিলমারীতে ত্রাণের নিম্নমানের চাল ও পঁচা আলু ফেরত দেয়া থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ এলাকার ভানু রাম দাশসহ ৩৮ জন হতদরিদ্রকে ভালো মানের খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার  দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা  মাহবুবুর রহমান ভানু রাম দাসসহ ওই ৩৮ হতদরিদ্রের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। 
গত সোমবার দূর্গাপুজা উপলক্ষ্যে দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পঁচা আলু, চাল, সহ নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরন করায় ত্রাণ গ্রহিতারা চরম ক্ষোভ প্রকাশ করে। এ সময় ভানু রাম দাশ (৭০) নামে এক ব্যক্তি উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান। পরে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ঘটনার সত্যতা পেয়ে নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরন না করে ত্রাণের মান যাচাই পূর্বক খাবার উপযুক্ত ত্রাণ বিতরন করার নির্দেশ দেন। 
জানা গেছে, উপজেলায় এ বছর ৩২টি মন্ডপে দূর্গাপুজা পূজা উদযাপন হচ্ছে। দূর্গাপুজা উপলক্ষে কর্তৃপক্ষের সিন্ধান্ত মোতাবেক হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে তাদের আবেদনের পেক্ষিতে রাজস্ব খাতের টাকায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। সিন্ধান্ত মোতাবেক সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ পেলেও তা নিম্নমানের হওয়ায় খুশি হতে পারেনি ত্রাণ নিতে আশা পরিবার গুলো। এর প্রতিবাদে ভানু রাম দাশ তাকে দেয়া ত্রানের খাদ্য সহায়তা ফেরত দেন। এ ঘটনায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস