ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে খ্রিষ্টান ও নৃগোষ্ঠী নির্যাতনের বিচার চাইল খ্রীষ্টান এসোসিয়েশন, পাশে বিএনপি-জামায়াত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৩৭
ভারতে খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জোরপূর্বক ধর্মান্তরিতকরণ, উপাসনালয় ভাঙচুর ও নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানানো হয়।
​মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, “ভারতের পশ্চিমবঙ্গ ও অরুণাচলসহ বিভিন্ন রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা ও নির্যাতন চলছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা জাতিসংঘের কাছে অনুরোধ করছি, তারা যেন সেখানে সুষ্ঠু অনুসন্ধান চালিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করে।” বাংলাদেশে সব ধর্মের মানুষের চমৎকার সহাবস্থানের কথা উল্লেখ করে তিনি ভারতের গরু জবাই ও খাদ্যাভ্যাসের ওপর নিষেধাজ্ঞার রাজনীতিরও সমালোচনা করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মো. হেলাল উদ্দিন বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ কারও ওপর জুলুম করে না। কিন্তু ভারতে ধর্মনিরপেক্ষতার কথা বলে মুসলমান ও খ্রিষ্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও শান্তি বিরাজ করুক।”
​মানববন্ধনে সংহতি প্রকাশ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, যার বিরুদ্ধে দেশটির শিক্ষিত সমাজের সোচ্চার হওয়া উচিত।
​বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কষ্টা তাঁর বক্তব্যে অভিযোগ করেন, ভারতে আরএসএস সমর্থিত সরকার আসার পর থেকে সংখ্যালঘুদের ওপর সুপরিকল্পিতভাবে হামলা বাড়ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানদের যে সম্প্রীতি রয়েছে, তা বিনষ্ট করতেই ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে।
​সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা