প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির প্রাইমারি সেকশন থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এই সাফল্য অর্জিত হয়েছে। এ তিনটি বিষয় নিশ্চিত করা গেলে প্রতিটি শ্রেণিতেই ভালো ফলাফল সম্ভব। শহীদ মডেল আজ সারাদেশে একটি সুপরিচিত ব্র্যান্ড। প্রায় ৭০টি শাখার মাধ্যমে শহীদ শিক্ষা পরিবার দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ শিক্ষা পরিবার-এর চেয়ারম্যান শহিদুল আলম শহীদ বলেন, প্রতিটি সফলতা আমাকে নতুন করে সৃষ্টির আনন্দ দেয়। দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়েই আমি এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যখন দেখি আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে, তখন সত্যিই গর্বে বুক ভরে যায়। বৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. রাকিব শহীদ রুমী বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা এবং একই সঙ্গে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— মোহাম্মদ জারিফ খান, সাকিব আল শাফি ও মো. সিফাত উল্লাহ। আর সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে— ইমাম হাসান, আব্দুল আল হুমাইদি আদনান, আদনান হাসান ও মোহাম্মদ মুনতাসির।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত সাতজন শিক্ষার্থীই বর্তমানে শহীদ ক্যাডেট একাডেমিতে ক্যাডেট বৃত্তি কোচিংয়ে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানটির এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা